ম্যাচ ড্র: পয়েন্ট ভাগাভাগি কানাডা–বসনিয়ার
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৬:৫৪ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মাঠে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে ১২ জুন (শুক্রবার) দিবাগত রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলে ড্র করে স্বাগতিক দলটি।
প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় বসনিয়া। আক্রমণের পর আক্রমণ তৈরি করছিল কানাডা। উল্টো কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেডে গোল করে এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ ‘বি’-এর ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকে প্রধামার্ধ শেষ করে তারা।
তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে এসে সমতায় ফেরে কানাডা। ৭৮তম মিনিটে সিলে লারিন দারুণ এক শটে বল জড়ান বসনিয়া ও হার্জেগোভিনার জালে। এর মাত্র ২ মিনিট আগে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
স্বাগতিক হিসেবে কানাডা বেশ এগিয়েছিল। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচটায় স্বপ্নের শুরু করতে পারেনি স্বাগতিক তারা। তবে হারও মানেনি জেসি মার্শের দল। পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত কানাডাকে অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত, যখন বদলি হিসেবে নামা সিলে লারিন সমতাসূচক গোল করে গ্যালারিতে উল্লাসের বিস্ফোরণ ঘটান।
আর এই এক পয়েন্ট নিয়েই বিশ্বকাপের প্রথম অধ্যায় শেষ করল কানাডা। আগামী ম্যাচগুলোতে স্বাগতিকরা খেলবে আরও স্বপ্ন নিয়ে।
আবা/এসআর/২৬
