
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ (১৫ জুন)। দুই বছর আগে স্পেনের ইউরো জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন দলের দুই তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। কিন্তু কেপ ভার্দের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এই দু’জনের কাউকেই শুরুর একাদশে রাখেননি স্পেনের কোচ লা ফুয়েন্তে।
এর মধ্যে ফিটনেস জটিলতায় লামিন শুরুর একাদশে অনিশ্চিত বলে আগেই জানিয়েছে স্পেনের কোচ। তবে বদলি নামতে পারেন তিনি। স্পেনের শুরুর একাদশে ফরোয়ার্ড লাইনে ফেরান তোরেসের সঙ্গে রাখা হয়েছে পাবলো গাভিকে। স্ট্রাইকার হিসেবে খেলবেন মাইকেল ওয়ারজাবাল।
সোমবার (১৫ জুন) আটলান্টা স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে স্পেনের একাদশে নেই লামিনে ইয়ামাল। চোট থেকে সেরে উঠলেও অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে নিজের সেরা অস্ত্রকে বেঞ্চে রেখেই কৌশল সাজিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
স্পেনের একাদশ: উনাই সিমোন, মার্কোস লরিয়েন্তে, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, প্রেদি, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, ফেরান তোরেস, মাইকেল ওয়ারজাবাল, পাবলো গাভি।
কেপ ভার্দের একাদশ: ভোজিনহা, লোপেজ কাবরাল, ডিনে, রবার্তো লোপেজ, স্টিভেন মোরেইরা, লারোস দুয়ার্তে, কেভিন পিনা, জোভানে কারবাল, জামিরো মন্তেইরো, রায়ান মেন্ডেস, দিয়ালন লিভ্রামেন্তো।
আবা/এসআর/২৬