ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে পা দিলো যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে পা দিলো যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পা দিলো যুক্তরাষ্ট্র। দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে দলটি।

ভাগ্যের ছোঁয়ায় একাদশ মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দলটির ফরোয়ার্ড ফোলারান বালোগানের পাস ছয় গজ বক্সে ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে পাঠান অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস।

৪৩তম মিনিটে ঘটনাবহুল এক গোলে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। সতীর্থের ফ্রি-কিক বক্সের বাইরে পেয়ে শট নেন সের্জিনো দেস্ত। অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়ের পায়ে লেগে বল উঠে যায় ওপরে। ছুটে গিয়ে হেডে কাছ থেকে জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান।

শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি। দ্রুতই থেমে যায় যুক্তরাষ্ট্রের উদযাপন। লম্বা সময় নিয়ে ভিএআরের সাহায্যে যখন গোলের সিদ্ধান্ত জানান রেফারি, বাঁধভাঙা উদযাপনে মেতে ওঠে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হারান বালোগান। মাঝমাঠ থেকে বলে ধরে এগিয়ে যান তিনি। কিন্তু শট নিতে দেরি করে ফেলেন, তার প্রচেষ্টা প্রতিহত করেন এক ডিফেন্ডার।

৬২তম মিনিটে ভালো সুযোগ পায় অস্ট্রেলিয়া। কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ক্রিস্টিয়ান ভলপাটো। একটু পর বক্সের বাইরে থেকে দুর্বল শট করেন কনর মেটকাল্ফ।

বাকি সময়েও সুযোগ আসে দুই দলের সামনে, কিন্তু কাজে লাগাতে পারেননি কেউ।

আবা/এসআর/২৬

অস্ট্রেলিয়া,হার,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত