ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মেসির জোড়া গোল: নকআউটে পৌঁছে গেলো আর্জেন্টিনা

মেসির জোড়া গোল: নকআউটে পৌঁছে গেলো আর্জেন্টিনা

লিওনেল মেসি আবারও নিজেকে প্রমাণ করলেন কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। তার জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রাখল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুরুতে পেনাল্টি মিসের কারণে কিছুটা হতাশা ছড়িয়েছিল আর্জেন্টিনা শিবিরে। কিন্তু যিনি পেনাল্টি মিস করলেন, সেই লিওনেল মেসিই করলেন দুটি অবিশ্বাস্য গোল।

ম্যাচ শুরুর ৩৮তম মিনিটে ঠিকই গোল পেয়ে যান মেসি। ডি-বক্সের বাঁদিক থেকে পাস দেন মেদিনা। আর সেই পাস পেয়ে গোল করেন মেসি। আর তাতেই মেসি বনে যান বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ গোলদাতা। তিনি পেছনে ফেলেন জার্মান কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজাকে।

দ্বিতীয় হাফে খেলা জমিয়ে তোলে অস্ট্রিয়া। বেশকিছু আক্রমণ করে তারাও তবে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। যখন মনে হচ্ছিল ম্যাচ ১-০ ব্যবধানেই জিততে যাচ্ছে আর্জেন্টিনা, ঠিক তখনই আরেকটি গোল করেন মেসি।

নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতরে ঢুকে অস্ট্রিয়ার গোলকিপার ও ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল করেন মেসি। আর তাতে আর্জেন্টিনার জয় ও শেষ ৩২ নিশ্চিত হয়। তার পাশাপাশি বিশ্বকাপে ১৮তম গোলটি করে ফেললেন মেসি।

আবা/এসআর/২৬

মেসি,নকআউট,আর্জেন্টিনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত