মাঠে নেমেই গোল করে ইতিহাস গড়লো রোনালদো
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২৩:৩৬ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

কঙ্গো ডিআরের বিপক্ষে মাঠে রোনালদোকে খুঁজেই পাওয়া যায়নি। আবার জাতীয় দলের হয়ে ১০ ম্যাচে কোনও গোল পাচ্ছিলেন না। তবে উজবেকিস্তানের বিপক্ষে আর হতাশ করেননি তিনি। তার করা গোলেই ষষ্ঠ মিনিটে এগিয়ে গেছে পর্তুগাল। তাতে গড়েছেন ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।
লিওনেল মেসিরা হয়তো সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে পারেন, কিন্তু রোনালদোর মত টানা ৬ বিশ্বকাপে গোল করার কৃতিত্ব আর কারও নেই।
মাঠে নেমে প্রথমেই চমক দেখান রোনালদো। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক শটে উজবেকিস্তানের জালে বল জড়িয়ে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
১৭তম মিনিটে বক্সের ঠিক সামনে ফ্রি-কিক পায় পর্তুগাল। সবাই ভেবেছিল শটটা নেবেন রোনালদো। কিন্তু রোনালদো নন, আচমকা নুনো মেন্ডেজ নিলেন শটটা। তার বাঁ পায়ের বুলেট গতির শট গিয়ে জমা পড়ে উজবেকিস্তানের জালে। ১৭ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গেলো পর্তুগাল।
আবা/এসআর/২৬
