গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ড
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:৫৭ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

কানাডাকে হারিয়ে তাদের নিয়েই বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেলো সুইজারল্যান্ড। প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে এসে ২-১ ব্যবধানে জয়ের হাসি হেসেছে সুইজারল্যান্ড। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ গেছে সুইসরা। হারলেও প্রথমবার নক আউটে জায়গা করে নিয়েছে কানাডা।
কানাডার ভ্যাঙ্কুবারে বিসি প্লেস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৪৬ ও ৫৭ মিনিটে গোলের দেখা পায় সুইজারল্যান্ড। তাদের হয়ে গোল করেন রুবিন ও মানজাম্বি। ৭৬ মিনিটে কানাডার একমাত্র গোলটি আসে প্রমিস ডেভিডের পা থেকে।
সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ৭ পয়েন্ট নিয়ে। বসনিয়ার সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় কানাডা হয়েছে দ্বিতীয়। তৃতীয় হওয়া বসনিয়ার নকআউট নির্ভর করছে অন্য গ্রুপগুলোর তৃতীয় হওয়ার দৌড়ে থাকার দলগুলোর ওপর। ১২ দলের মধ্যে সেরা আটে থাকতে পারলেই শেষ ৩২-এ জায়গা করে নেবে তারা। বাদ পড়েছে কাতার।
আবা/এসআর/২৬
