
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ইতোমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে তারা। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় শুরু হতে যাওয়া গ্রুপ ‘জে’-এর এই ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। কারণ প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে ইতিমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ফলে আজকের ম্যাচে একাদশে ব্যাপক রদবদল এনে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একাদশের মাত্র দুইজন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের একাদশে রেখেছেন স্কালোনি।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, ওতামেন্দি, সেনেসি, তালিয়াফিকো, সিমিওনে, পালাসিওস, পারেদেস, লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।
জর্ডান একাদশ
আবু লাইলা, নাসিব, আল-আরাব, আবুদাহাব, হাদ্দাদ, আল-রাশদান, রাওয়াবদেহ, তাহা, আজাইজেহ, ওলওয়ান, ফাখৌরি।
আবা/এসআর/২৬