
পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও প্রত্যাশিত গোলের দেখা পায়নি কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী থাকলেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। তবে গোলশূন্য এই ম্যাচই কলম্বিয়ার জন্য গ্রুপসেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করতে যথেষ্ট ছিল।
ম্যাচ ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ কলম্বিয়া, রানার্স আপ হয়ে পরের রাউন্ডে গেল পর্তুগাল।
শেষ ৩২-এ কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। আগামী ৪ জুলাই হবে এই ম্যাচটি। অপরদিকে, রানার্স আপ হওয়ার নকআউটে ক্রোয়েশিয়াকে পেল পর্তুগাল। ৩ জুলাই হবে সেই ম্যাচটি।
ম্যাচটি গোলশূন্য হলেও আধিপত্য ছিল কলম্বিয়ার-ই। ৫৫ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোল পোস্টে ২৪টি শট নেয় তারা। তবে ভাগ্য সহায়ক না হওয়ায় গোলের দেখা পায়নি দক্ষিণ আমেরিকার দলটি।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে একটি গোল করেছিলো কলম্বিয়া, তবে ভিএআরের ফলে তা বাতিল হয়ে যায়। ফলে হাফ ছেড়ে বাঁচে পর্তুগাল।
এদিকে আক্রমণ করেছে পর্তুগালও। তবে তাদের আক্রমণে তেমন ধার ছিল না। শেষ দিকে রাফায়ের লিয়াও একটু জন্য গোল পাননি। রোনালদো পুরো ম্যাচ খেললেও তার পারফরমেন্স তেমন নজরকাড়া ছিল না।
আবা/এসআর/২৬