জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২২:৩৭ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে রাত ১১টায় মাঠে নামছে ব্রাজিল এবং জাপান। এরই মধ্যে দুই দল শুরুর একাদশ ঘোষণা করেছে। শুরুর একাদশে নেই তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র।

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি এবারই প্রথম বড় কোনো পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। শেষ বত্রিশের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জাপান এই টুর্নামেন্টের অন্যতম সেরা এশিয়ান দল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হিউস্টনে সোমবারের ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধ নেওয়ার এক দারুণ সুযোগ। গত বছরের শেষের দিকে এক প্রীতি ম্যাচে জাপানের কাছে হেরেছিল তারা। এবার উত্তর আমেরিকার এই টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা।

জাপানের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা-

আলিসন বেকার (গোলকিপার), দানিলো, মার্কিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও মাথেউস কুনিয়া।

 

আবা/এসআর/২৬