ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে বেশ দাপট দেখিয়ে খেলেছে স্পেনই। কোয়ার্টার ফাইনালে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে নাম লিখিয়েছে স্পেন।

ম্যাচের প্রথমার্ধেই দুই দল একটি করে গোল করে সমতায় যায়। স্পেনের হয়ে প্রথম গোলটি করেন ফাবিয়ান রুইজ, আর বেলজিয়ামের পক্ষে সমতা ফেরান চার্লস ডি কেটেলায়েরে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি ও উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই একের পর এক আক্রমণ চালায় এবং গোলের একাধিক সুযোগ সৃষ্টি করে। বেলজিয়ামের হয়ে ম্যাক্সিম ডি কুইপার ও কেভিন ডি ব্রুইনে স্পেনের রক্ষণকে চাপে ফেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারইয়াসাবাল বারবার পরীক্ষা নেন বেলজিয়ামের গোলরক্ষককে। প্রথমে থিবো কুর্তোয়া এবং পরে ইনজুরির কারণে তার বদলি সেনে ল্যামেন্স একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ দিকে। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডের মধ্যেই জয়ের নায়ক হয়ে ওঠেন মিকেল মেরিনো। পাও কুবারসির শট ল্যামেন্স ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বলে কাছ থেকে জালে পাঠিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

বাকি সময়ে দৃঢ় রক্ষণে লিড ধরে রাখে স্পেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় তাদের সেমিফাইনালের টিকিট, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বেলজিয়ামকে।

আবা/এসআর/২৬

বেলজিয়াম,বিদায়,স্পেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত