
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।
ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল লিওনেল মেসির ফিটনেস নিয়ে। তবে সেই শঙ্কা দূর হয়েছে। মুখে আঘাত পেলেও পুরোপুরি সুস্থ আছেন আর্জেন্টাইন অধিনায়ক এবং ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে সুইস অধিনায়ক গ্রানিত জাকার সঙ্গে সংঘর্ষে মুখে আঘাত পান মেসি। তার চোখের পাশে কেটে রক্তও বের হয়। তবে চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন তিনি এবং পুরো ১২০ মিনিট খেলেন।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড, রিচি জেমস, এজরি কোনসা, মার্ক গেইহি, ও’রেইলি, এলিট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, জুড বেলিংহাম, বুকোয়াকা সাকা, অ্যান্তোনিও গর্ডন, হ্যারি কেইন।
আর্জেন্টিনার সম্ভাব্যএকাদশ:এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, জিউলিয়ানো সিমিওনে।
আবা/এসআর/২৬