ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন জিদান

ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন জিদান

ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

দলটির সঙ্গে জিদানের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত।

বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণা এল আজ।

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন।

এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের, ২০২৬ বিশ্বকাপে যারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।

জিদান,নতুন কোচ,ফ্রান্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত