ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ওয়ানডে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন

ওয়ানডে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে বিসিবির তৃতীয় বোর্ড সভায় তামিম ইকবাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস। তার সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই।

তিনি বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।'

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকেই। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব নিয়েও সমালোচনা শুরু হয়।

এর পর থেকেই গুঞ্জন ছিল, অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মিরাজ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

অধিনায়ক লিটন,মিরাজ,নেতৃত্ব হারালেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত