মিরাজের ব্যাটে ভর করে লিড ২০০ পার করলো বাংলাদেশ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৫ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসে ৪০০ রান পেরিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনটা ভালোই পার করেছে বাংলাদেশ দল। লাঞ্চের আগে দলের বোর্ডে ৪০০ পেরিয়ে লিড জমা হয়েছে ২১৯ রান। যা সম্ভব হয়েছে মেহেদী হাসান মিরাজের ফিফটিতে।
দ্বিতীয় দিন ২৯৭ রানে ৩ উইকেট থেকে ১১ রানে ৩ উইকেট হারিয়ে ৩০৮ রানে ৬ উইকেটে পরিণত হয় বাংলাদেশ। দলীয় ৪০০ ও ২০০ রানের লিডের স্বপ্ন ফিকে হতে থাকে বাংলাদেশের। কিন্তু তৃতীয় দিনে এসে দুটোই পূর্ণ করে নিয়েছে বাংলাদেশ দল।
প্রথম ইনিংসে ৪০০ রান পেরিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের জুটিতে বাংলাদেশের লিডও ছাড়িয়েছে দুইশ।
মেহেদী হাসান মিরাজ ক্রিজে যাওয়ার সময় দ্বিতীয় নতুন বলে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছিল অস্ট্রেলিয়া। সেই সময়টা কাটিয়ে দিয়ে এই অলরাউন্ডারকে দলকে এগিয়ে নিচ্ছেন।
হাসান মাহমুদ ও তাইজুল ইসলামের সঙ্গে গড়েছেন জুটি। এখন খেলছেন তাসকিন আহমেদের সঙ্গে। রান যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন মিরাজ। মিচেল স্টার্কের বলে দুই রান নিয়ে ছুঁয়েছেন পঞ্চাশ। টেস্টে মিরাজের দ্বাদশ পঞ্চাশ এসেছে ১১৭ বলে।
দর্শক ও সমর্থকদের মনের আশা পূরণ করে ২০০ রানের লিড আদায় করার পর ১২৮.১ ওভারে দলের বোর্ডে যোগ হয় ৪০০ রানের সংগ্রহ। লাঞ্চের আগে দলের স্কোর এখন ৮ উইকেটে ৪১৭ ও লিড ২১৯ রান।
শনিবার (১৫ আগস্ট) মিচেল স্টার্কের করা ১২৬তম ওভারে শেষ বলে ২ রান নিয়ে মিরাজ তার টেস্টে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নিইয়েছেন। পাঁচ চারে সাজিয়েছেন ১১৭ বলের ইনিংসটি। তিনি এখন অপরাজিত আছেন ৬৫ ও তাকে ১২ রান নিয়ে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।
আবা/এসআর/২৬
