ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ১০ ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ পারেদেস

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ১০ ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ পারেদেস

বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের উপর চড়াও হওয়ার বড় শাস্তি পেয়েছেন লেয়ান্দ্রো পারেদেস। ১০ ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ মিডফিল্ডার। একই অঙ্কের জরিমানাসহ সাত ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। অন্যদিকে থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে শাস্তি হয়েছে ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব‍্যবধানে হারা আর্জেন্টিনারও। ঘরের মাঠে নিজেদের পরের দুই ম‍্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে পারবে তারা। এক ম‍্যাচের শাস্তি অবশ‍্য স্থগিত রাখা হয়েছে।

ফিফার নিয়ম ভাঙায় ৩ লাখ ২১ হাজার ইউরো জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশনকে (এএফএ)।

এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।

ইংল‍্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ২-১ ব‍্যবধানে জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়ান, যেখানে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

তবে শুধু ওই ব্যানার প্রদর্শনের জন্যই জরিমানা করা হয়নি। বিশ্বকাপের অন্যান্য ম্যাচেও আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে ফিফার বৈষম্যবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ ছিল। এসব ঘটনায়ও এএফএকে দায়ী করা হয়েছে।

কেবল আন্তর্জাতিক ম‍্যাচে এসব নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে।

আবা/এসআর/২৬

বিশ্বকাপ ফাইনাল,নিষিদ্ধ,পারেদেস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত