অনলাইন সংস্করণ
১০:১০, ২২ আগস্ট, ২০২৬
১১ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম। স্কোরবোর্ডে তার নামের পাশেই রানের সংখ্যাটা সবচেয়ে বেশি, ১৪। দ্বিতীয় সর্বোচ্চ ৯ নম্বরে মাঠে নামা তাইজুল ইসলামের, অপরাজিত ১১। শেষ উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ হলো ২৫ রান। এটাও পুরো ইনিংসে সবচেয়ে বড় জুটি।
অর্থ্যাৎ, শেষ দুই ব্যাটারের দৃঢ়তায় নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানের লজ্জা এড়িয়ে বাংলাদেশের সংগ্রহ শেষ পর্যন্ত দাঁড়ালো ৬৪ রানে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ব্যাট করে বাংলাদেশ অলআউট হরো ৬৪ রানে।
অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ১০ ওভারে ১২ রান দিয়ে নেন ৬ উইকেট। ১০ ওভারের মধ্যে ৬টিই নিয়েছেন মেডেন। অধিনায়ক প্যাট কামিন্স নেন ৩ উইকেট। বাকি উইকেটটি নেন জস হ্যাজেলউড।