ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এশিয়ান গেমস

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হার বাংলাদেশের

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হার বাংলাদেশের

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে সোমবারের ম্যাচ শুরু হওয়ার আগে কেউ হয়তো এতটা একতরফা ফলের কথা ভাবেননি। কিন্তু এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে যেন এক পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল উত্তর কোরিয়া।

শুরু থেকেই চাপ, আক্রমণ আর গোল একটার পর একটা। শেষ পর্যন্ত ১০-০ গোলে হেরেছে মারিয়া মান্দাদের দল। আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ নারী দল এর আগে কখনো এত বড় ব্যবধানে হারেনি।

ম্যাচের তৃতীয় মিনিটেই উত্তর কোরিয়ার এক গোল ভিএআর পর্যালোচনায় বাতিল হয়। কিন্তু তারপর আর থেমে থাকেনি তারা। ষষ্ঠ মিনিটে জন র্যং-জংয়ের গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়া। ১০ মিনিটে তিনিই আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

১২ মিনিটে হোয়াং ইউ-ইয়ং, ১৮ ও ৩৫ মিনিটে চাই উন-ইয়ংয়ের জোড়া গোল। এরপর ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং-ইয়ংয়ের দুই গোলে প্রথমার্ধ শেষ হয় ৭-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার আক্রমণের তীব্রতা কিছুটা কমলেও বাংলাদেশের রক্ষণভাগ কোনোভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ৫১, ৬০ ও ৯০ মিনিটে আরও তিন গোল হয়। পুরো ম্যাচে বল দখল, শট, আক্রমণ সবকিছুতেই উত্তর কোরিয়ার একচ্ছত্র আধিপত্য ছিল। বাংলাদেশের মেয়েরা প্রায় কোনো বিপজ্জনক আক্রমণই তৈরি করতে পারেননি।

বাংলাদেশ,হার,১০ গোলে,উত্তর কোরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত