ঘরের মাঠে আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭ | অনলাইন সংস্করণ

বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যাবে আর্জেন্টিনাকে। কিন্তু এবারের ফেরাটা শুধু তিনটি প্রীতি ম্যাচকে ঘিরে নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় কিছু প্রশ্ন। লিওনেল স্কালোনি কি থাকছেন, নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড়েরা কবে ফিরছেন; আর সবচেয়ে বড় কৌতূহল, শেষবারের মতো কি লিওনেল মেসিকে দেখা যাবে আকাশি-সাদা জার্সিতে?
বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক উইন্ডো। সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার কথা বিশ্বচ্যাম্পিয়নদের। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টালে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ম্যাচগুলোর প্রতিপক্ষ, সময় ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানানোর প্রস্তুতি নিচ্ছে। তবে সবকিছু চূড়ান্ত হওয়ার আগে ফিফার অনুমোদনের অপেক্ষা রয়েছে। বিশেষ করে ম্যাচগুলো আন্তর্জাতিক ফুটবলের 'ক্লাস এ' মর্যাদা পাবে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।
ক্লাস এ মর্যাদা পেলে ম্যাচগুলোর গুরুত্বও বাড়বে। ফিফা র্যাঙ্কিংয়ে এর প্রভাব পড়বে, পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলোয়াড়দের পরিসংখ্যানেও এসব ম্যাচ যুক্ত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে নিষেধাজ্ঞার ক্ষেত্রে। বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনার জেরে নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এই ম্যাচগুলোর মাধ্যমে নিজেদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করার সুযোগ পেতে পারেন।
বিশ্বকাপের মূল দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ খেলোয়াড়কেও এই সিরিজে পরখ করে দেখতে পারেন কোচিং স্টাফ। এজেইজা ক্যাম্পে ২২ অথবা ২৩ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বকাপজয়ী দলের পরবর্তী অধ্যায়ের জন্য নতুন মুখ যাচাইয়েরও সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।
তবে মাঠের বাইরের সবচেয়ে বড় আলোচনা স্কালোনিকে ঘিরে। বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনার ডাগআউটে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। এএফএ চায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই জাতীয় দলের দায়িত্বে থাকুন। সংস্থাটির পক্ষ থেকে নিজেদের ইচ্ছার কথা কোচকে জানানো হয়েছে বলেও জানা গেছে। কিন্তু এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তএফএ।
স্কালোনিকে সিদ্ধান্ত নিতে কোনো ধরনের তাড়া দিতে চায় না এএফএ। বরং তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তারা। কোচিং স্টাফের অধিকাংশ সদস্যই স্কালোনির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক। শেষ পর্যন্ত অবশ্য সিদ্ধান্ত নিতে হবে আর্জেন্টাইন এই কোচের। তার সাম্প্রতিক সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠেছে বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে কোনো ম্যাচে কি শেষবারের মতো হবে, আর্জেন্টিনাকে জানাননি তিনি।
সম্ভাব্য সূচি অনুযায়ী ম্যাচগুলো হলো:
৩০ সেপ্টেম্বর: প্রতিপক্ষ বলিভিয়া (কর্ডোবা)
৩ অক্টোবর: প্রতিপক্ষ বুর্কিনা ফাসো (এল মনুমেন্তাল স্টেডিয়াম, বুয়েনস আইরেস)
৬ অক্টোবর: প্রতিপক্ষ বেনিন (এল মনুমেন্তাল স্টেডিয়াম, বুয়েনস আইরেস)
