ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ঘরের মাঠে হেরে ম্যানইউয়ের বিদায়

ঘরের মাঠে হেরে ম্যানইউয়ের বিদায়

ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও অবিশ্বাস্য হার! ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে কারাবাও কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ব্রাইটন।

একে একে ৩ গোল করে জয় ছিনিয়ে নেয় তারা। এই হারে ওল্ড ট্রাফোর্ডে ফিরে এলো ৫০ বছর আগের তিক্ত স্মৃতি। ১৯৭৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারল ইউনাইটেড।

কোচ মাইকেল ক্যারিকের একাদশে ৮টি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। চলতি মৌসুমে ৬ ম্যাচের ৩টিতেই হারল দল।

প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে থাকায় ক্লাবের পারফরম্যান্স এবং ক্যারিকের দায়িত্ব নিয়ে এখন প্রশ্ন উঠছে।

বিদায়,ম্যানইউ,ঘরের মাঠে হেরে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত