ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে রোনালদো

নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে রোনালদো

পর্তুগাল জাতীয় দলের হয়ে গত মাসে উয়েফা নেশন্স লিগের অভিযানের মাঝপথে দল ছেড়ে যাওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ২৫৫ ইউরো জরিমানা ও ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে খেলার সময় নিয়ে বিরোধের জেরে পর্তুগাল দল ছেড়েছিলেন রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকার পর কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি।

দল ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে রোনালদো দাবি করেন, কোচ তাকে ৩০ মিনিট খেলার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু বিরতির পর ওয়ার্মআপ করলেও শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি।

রোনালদো বলেন, ‘কোচ আমাকে জিজ্ঞেস করেছিলেন, নরওয়ের বিপক্ষে ৩০ মিনিট খেলতে প্রস্তুত কি না। আমি রাজি হয়েছিলাম। তিনি আমাকে প্রস্তুত থাকতে বলেছিলেন, কারণ আমি ৩০ মিনিট খেলব। কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাকে মাঠে নামাননি। কোচ আমার কাছে দেওয়া কথা রাখেননি।’

রোনালদো আরও জানান, পর্তুগিজ ফুটবল ফেডারেশন যে শাস্তিই দিক, তা তিনি মেনে নেবেন। একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

সোমবার রোনালদোর বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয় এফপিএফ। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আবা/এসআর/২৬

নিষেধাজ্ঞা,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত