২০২৮ সালের শুরুতেই অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ | অনলাইন সংস্করণ

১৯০৪ সালের পর প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। পুরুষ ও নারী দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে। কিন্তু সেই দলগুলো নির্ধারণের বাছাইপর্ব এখন ২০২৮ সালের প্রথম দিকেই অনুষ্ঠিত হবে। আগে ২০২৭ সালে করার কথা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সময়সূচি বদলেছে।
অলিম্পিক শুরুর ছয় মাসেরও কম সময় আগে এই বাছাইপর্ব শেষ হবে। আইসিসি সম্প্রতি সদস্য দেশগুলোর কাছে বৈশ্বিক ক্রিকেটের হালনাগাদ সূচি পাঠিয়েছে। তাতে অলিম্পিক বাছাইপর্ব ছাড়াও ২০২৮ সালের পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখও রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী ৮ থেকে ১২ জুন ইংল্যান্ডে খেলা হবে।
বাছাইপর্বের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। প্রতিটি বাছাইপর্বে আটটি দল খেলবে। সরাসরি যোগ্যতা অর্জনকারী দলগুলো বাদে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সাতটি দল এবং ক্যারিবীয় আঞ্চলিক বাছাইপর্বের চ্যাম্পিয়ন; এভাবেই দল গঠন করা হবে।
আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই বিভাগেই সুযোগ পেতে পারে। তবে শর্ত আছে। আইসিসির আগের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময়ে সংশ্লিষ্ট টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এ থাকতে হবে যুক্তরাষ্ট্রকে।
