সেঞ্চুরিয়ন টেস্ট

৯৬ রানের জুটি ভাঙলেন খালেদ আহমেদ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

যে পিচে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে, সেই পিচেই দাপট দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৯৬ রানের জুটি গড়েছিলেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। তবে সেই জুটি অবশেষে ভেঙেছে খালেদ আহমেদের বলে ২৭ রান করে হামজা ফিরলে।

সেঞ্চুরিয়নে ১৪৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত প্রথম ইনিংসে ২ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। লিড জমা হয়েছে ৫৪ রান।

খালেদের বলে ইনসাইড এজে বল ব্যাটে লাগে হামজার। পরে সেই বল চলে যায় গালিতে থাকা ফিল্ডার মাহফিজুল ইসলামের রবিনের কাছে। সহজেই সেটি তালুবন্দি করেন তিনি।

পুরোপুরো ওয়ানডে মেজাজে খেলছেন ওপেনার মার্কাস অ্যাকারম্যান। গতকাল ৪৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন তিনি। দ্বিতীয় দিন তুলে নিয়েছেন অর্ধশতক। ৮৩ রানে অপরাজিত আছেন তিনি। জোহানেসবার্গ টেস্টে খেলেছিলেন ১৫৭ রানের অনবদ্য ইনিংস। সেঞ্চুরিয়নেও ছুটছেন সেঞ্চুরির পথে।

নতুন ব্যাটার হিসেবে অ্যাকারম্যানের সঙ্গে যোগ দিয়েছেন টনি ডি জর্জি।

এর আগে, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়। ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা।