ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীতে মিরপুর-১১ নম্বর ওয়াপদা ভবন বিহারী ক্যাম্প এলাকা থেকে দুই শিশুসন্তানসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্পের বি-ব্লক এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০) এবং তাদের দুই ছেলে—৪ বছর বয়সী মিনহাজ ও ২ বছর বয়সী আসাদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পল্লবীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবনের একটি টিনশেড বাসা থেকে মরদেহগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারটি ভাড়া বাসায় বসবাস করত। মোহাম্মদ মাসুম রিকশাচালক ছিলেন এবং তার স্ত্রী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরিবারটি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিল এবং নিয়মিত ঋণ আদায়ের লোকজন বাসায় আসত। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, আর্থিক চাপের কারণে স্বামী-স্ত্রী সন্তানদের নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পল্লবী,মিরপুর,মরদেহ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত