ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ফের ফুটপাত দখল, বোয়ালমারীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফের ফুটপাত দখল, বোয়ালমারীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের ফুটপাত দখলমুক্ত করার পরদিনই আবারও দখলের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রশাসনের নির্দেশনা অমান্য করে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চার ব্যবসায়ীকে মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম ওই সড়কে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেন।

এ সময় ব্যবসায়ীদের দোকানের নির্ধারিত সীমানার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা এবং সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত দখলের অভিযোগে বুধবার আবারও অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইনে মো. শাহিন মোল্লাকে ৫০০ টাকা, মো. আলমগীর হোসেনকে ৫০০ টাকা এবং আল আমীন মোল্লাকে ১০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গৌতম চৌধুরী হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, প্রথম দিন ব্যবসায়ীদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই নির্দেশনা অমান্য করে ফুটপাতের ওপর বিভিন্ন পণ্যসামগ্রী রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচলে বাধা সৃষ্টি করছিলেন।

তিনি আরও বলেন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।

৪ ব্যবসায়ীকে জরিমানা,বোয়ালমারী,ফুটপাত দখল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত