ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আজ যেমন থাকবে ঢাকার আকাশ

আজ যেমন থাকবে ঢাকার আকাশ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ শুষ্ক ও পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই সময় আদ্রতা ছিল ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবা/এসআর/২৫

ঢাকা,আকাশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত