ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। এখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৫২। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এ সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৮৭। আর ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল সেনেগালের ডাকার। এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি, কলকাতা ও আফগানিস্তানের কাবুল।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, সিয়েটল ও সল্ট লেক সিটি।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আবা/এসআর/২৫

বায়ুদূষণ,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত