অনলাইন সংস্করণ
২১:০৩, ১৬ এপ্রিল, ২০২৬
জরুরি মেরামত কাজের কারণে শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কের বিতরণ লাইনে থাকা লিকেজ মেরামতের জন্য ভাল্ব পরিবর্তনের কাজ করা হবে।
এ কারণে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো—ডেমরা থানার সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর।
একই সময় আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।