ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এক জরুরি নোটিশে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বার্তায় জানানো হয়, ঢাকার আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা সমাধানে পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১টা হতে রাত ৯টা পযর্ন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গ‍্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পাইপলাইন,মেরামত,গ্যাস,স্বল্পচাপ,তিতাস গ্যাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত