ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীর শিশুরা ডিজিটাল স্ক্রিনে ব্যয় করে ৫ ঘণ্টা, স্বাস্থ্যে পড়ছে বিরূপ প্রভাব

রাজধানীর শিশুরা ডিজিটাল স্ক্রিনে ব্যয় করে ৫ ঘণ্টা, স্বাস্থ্যে পড়ছে বিরূপ প্রভাব

ঢাকার শিশুরা প্রতিদিন প্রায় পাঁচ ঘণ্টা ডিজিটাল স্ক্রিন দেখে কাটায়। অতিরিক্ত এই অভ্যাসের কারণে শিশুদের মধ্যে বাড়ছে ঘুমের সমস্যা, স্থূলতা ও মানসিক জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আইসিডিডিআর,বি।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত আইসিডিডিআর,বি-র গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার অনেক শিশু মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটারে অতিরিক্ত সময় কাটাচ্ছে। এর ফলে তাদের ঘুম কমে যাচ্ছে, ওজন বাড়ছে, মাথাব্যথা ও চোখের সমস্যা হচ্ছে এবং মানসিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব পড়ছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি স্কুলের (তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যম) ৬ বছর থেকে ১৪ বছর বয়সী ৪২০ জন শিশুর ওপর এই গবেষণাটি করা হয়। গবেষণার ফলাফল সম্প্রতি জার্নাল অফ মেডিকেল ইন্টারনেট রিসার্চ (জেএমআইআর) হিউম্যান ফ্যাক্টরস-এ প্রকাশিত হয়েছে।

গবেষণার পদ্ধতি সম্পর্কে আইসিডিডিআর,বি বলছে, গবেষকরা শিশুদের সঙ্গে কথা বলে, তাদের শারীরিক পরীক্ষা করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু সহজ প্রশ্নপত্র ব্যবহার করে দেখেছেন শিশুরা কত সময় স্ক্রিন ব্যবহার করে, তারা ঠিকমতো ঘুমায় কি না, তাদের ওজন স্বাভাবিক কি না এবং তাদের আচরণ বা মানসিক স্বাস্থ্যে কোনো সমস্যা আছে কি না।

এই প্রশ্নপত্রের মাধ্যমে শিশুদের ঘুম, আচরণ ও মানসিক অবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এই প্রশ্নপত্রের মধ্যে পিটসবার্গ স্লিপ কোয়ালিটি ইনডেক্স (PSQI), স্ট্রেংদস অ্যান্ড ডিফিকাল্টিস কোয়েশ্চেনেয়ার (SDQ) এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েল-বিয়িং অ্যাসেসমেন্ট (DAWBA) অন্তর্ভুক্ত ছিল।

আবা/এসআর/২৬

রাজধানী,মোবাইলফোন,শিশু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত