অনলাইন সংস্করণ
১০:২৫, ২৬ মে, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সাধারণ অবস্থায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার আকারে এটি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ (আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে)।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। আর আগামীকাল বুধবার (২৭ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।