ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পল্লবী থেকে আরও এক নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ উদ্ধার

পল্লবী থেকে আরও এক নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তাঁর স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী বলে জানা গেছে।

মৃত সেলিনা আফরোজ মৃত খলিলুর রহমান ও মৃত আফিয়া রহমানের মেয়ে। তিনি পৈতৃক সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে একা বসবাস করছিলেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পল্লবী থানার সেকশন-৬ এলাকার ব্লক-সি, রোড-১০-এর ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন সেলিনা আফরোজ। বুধবার সকাল ৭টার দিকে ওই ফ্ল্যাট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিমের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ করেন তার ভাতিজা আশফাকুর রহমান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ কারণে পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, সেলিনা আফরোজের স্বামী মোবিনুল হক ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করেন। তিনিও একসময় পরিবারের সঙ্গে কানাডায় থাকতেন। তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা থাকতেন।

আবা/এসআর/২৬

পল্লবী,নারী,মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত