ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয় এখনো কিছু জানা যায়নি।

আগুন,রাজধানী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত