ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আভাস

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও আবার মাঝারি বৃষ্টিতে দিনের শুরু হওয়ায় কর্মস্থলগামী মানুষের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুধু ঢাকাই নয়, মঙ্গলবার (৪ আগস্ট) দেশের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবা/এসআর/২৬

বৃষ্টি,আভাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত