ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক

প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক

নাগরিকদের চলাচলের সুবিধা, নিরাপত্তা ও নগরীর সৌন্দর্য বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর প্রধান সড়কগুলোকে আধুনিক ও আলোকিত করার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে।

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি স্থাপন করা পোল ও আলোকব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে।

শফিকুল ইসলাম খান বলেন, রাজধানীকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। এ জন্য নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

প্রশাসক,ডিএনসিসি,ডেকোরেটিভ পোল,প্রধান সড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত