ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী (সাবেক) বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বিষয়টি বাংলাপোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি প্রতারণা মামলায় উনার ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

৫৫ বছরের বিদিশা ১৯৭১ সালে খুলনার বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম দীনা'। তার বাবা ছিলেন কবি আবু বকর। ১৯৯৮ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বিদিশার প্রথম পরিচয় হয়। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই দম্পতির ঘরে শাহাতা জারাব এরশাদ (এরিক) নামে এক পুত্রসন্তান রয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বিচ্ছেদের পর তাদের সম্পর্কের টানাপোড়েন এবং ব্যক্তিগত জীবন বিভিন্ন সময় গণমাধ্যমে আলোচনায় আসে। বিদিশা 'শত্রুর সঙ্গে বসবাস' নামক একটি আত্মজীবনীমূলক গ্রন্থও রচনা করেছেন।

গ্রেপ্তার,বিদিশা এরশাদ,দ্বিতীয় স্ত্রী,সাবেক রাষ্ট্রপতি এরশাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত