ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মুগদা হাসপাতালে ছিনতাই করতে গিয়ে আনসারের হাতে যুবক আটক

মুগদা হাসপাতালে ছিনতাই করতে গিয়ে আনসারের হাতে যুবক আটক

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাইয়ের ঘটনায় নাজমুল আলম বিপ্লব (২৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

৪ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলার আইসিইউ-১-এর সামনে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে বিপ্লব মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন।

ঘটনার সময় সেখানে দায়িত্ব পালন করছিল ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের সবুজবাগ থানাধীন হাসপাতালের একটি টহল দল। খবর পেয়ে পিসি মো. জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য শ্রী সুজিত চন্দ্র ও আনসার শ্রী তাপস চন্দ্র দ্রুত তৎপরতা চালিয়ে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন।

আটকের পর আনসার সদস্যরা তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের মূল্যবান মালামাল রক্ষা পাওয়ায় ভুক্তভোগীসহ উপস্থিত সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।

পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশনা অনুযায়ী আটক নাজমুল আলম বিপ্লবকে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দেশের সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মুগদা হাসপাতালে ছিনতাইকারী আটকের ঘটনাটি দায়িত্ব পালনে তাঁদের তৎপরতার আরও একটি দৃষ্টান্ত।

যুবক আটক,আনসার,ছিনতাই,মুগদা হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত