ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ১৪ জনকে কারাদণ্ড

অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, ১৪ জনকে কারাদণ্ড

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (১২ অক্টোবর) দুপুরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলা উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর ছেলে নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার ছেলে জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি শানখলা গ্রামের শহিদ মিয়ার ছেলে শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের ছেলে ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া শানখলা গ্রামের আব্দুল হাইর ছেলে আব্দুল করিম জুনেদ (১৯) কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলীর ছেলে মো. ইউসুফ (২৩), হলহলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী শানখলা গ্রামের আব্দুল মন্নানের ছেলে মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল শানখলা গ্রামের মতিন মিয়ার ছেলে রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র ছেলে নয়ন মিয়া (২২), দেউন্দি গ্রামের আনজব আলীর ছেলে মো. আতর আলী (৪২), দেউন্দি গ্রামের মো. আনজব আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪৩), কাঠালবাড়ি বদরগাজির গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে মো. সারাজ মিয়া (৩০)।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে সেখানে রবিবার সকাল থেকে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি টিম। অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় কয়েকটি ট্রাক ভর্তি বালুসহ হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অবৈধ,সিলিকা বালু,কারাদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত