ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিরাজগঞ্জে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) প্রায় ২ বছর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচন করার অভিযোগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর আব্দুর রাজ্জাক মন্ডলসহ বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করা হয়। আব্দুর রাজ্জাক মন্ডল অভিযোগ অস্বীকার করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য ২০২৪ সালের ৯ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জানান। তার আবেদনের ১ বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হল।

তিনি সাংবাদিকদের বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে প্রমাণিত হলো আমি কোনো অপরাধ করিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলের হয়ে নিরলস কাজ করবো ইনশাআল্লাহ।

সিরাজগঞ্জ,বিএনপি,বহিষ্কার,প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত