
রংপুরের মিঠাপুকুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কৃষির সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিত্ব লোকমান হেকিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আমীর মাওলানা এনামুল হক এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।
সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কৃষকের উন্নয়নই কৃষির উন্নয়ন, আর কৃষির উন্নয়নই দেশের সমৃদ্ধি।
এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।