ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হবিগঞ্জ সীমান্তে ঝোপঝাড় থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জ সীমান্তে ঝোপঝাড় থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গাঁজা প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে লেবু বাগান নামক এলাকায় ঝোপঝাড়ের মধ্যে গোপনে টহল পরিচালনা করতে থাকে।

এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত হতে বস্তার ভিতরে করে গাঁজা নিয়ে আসার প্রাক্কালে টহলরত অবস্থায় বিজিবি সদস্য দেখে চোরাকারবারীরা গ্রেপ্তারের ভয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ হয়।

জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ভারতীয় গাঁজা জব্দ,৩০ কেজি,হবিগঞ্জ সীমান্তে ঝোপঝাড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত