ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কমলগঞ্জে বাড়ির পাশে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

কমলগঞ্জে বাড়ির পাশে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতবাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে পুকুর থেকে গ্রেনেডটি পাওয়া যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুর আছে। সেই পুকুরে কয়েকদিন আগে মাছ মারা হয়। এসময় এই গ্রেনেডটি পাওয়া যায়। তবে না বুঝেই পাশেই জমির মধ্যে একটি খাদে ফেলে দেওয়া হয়। আজ সকালে মিন্নত আলী ঘাস কাটাতে গেলে গ্রেনেডটি দেখে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানান। পরে তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ এসে লাল ফ্লেগ লাগিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে।

স্থানীয়দের ধারণা, গ্রেনেডটি বহু পুরোনো, মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। স্থানীয়দের মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে। এর আগেও গত বছর জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।

মৌলভীবাজার,কমলগঞ্জ,গ্রেনেড,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত