ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কানিহাটি চা বাগানে দুঃস্থ, অসহায় প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকসহ অন্যান্যের মাঝে এ কম্বল এই বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুম অনেকের জন্য আরামের হলেও সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার লক্ষ্যে জেলা প্রশাসকের এমন মহৎ উদ্যোগে আজকের এই প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি প্রশংসনীয়।

জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য প্রণীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. জয়নাল আবেদীন ও নারী নেত্রী দীপালি রানী প্রমুখ।

কমলগঞ্জ,চা শ্রমিক,শীতবস্ত্র বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত