
মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এছাড়া জোটের ১০ দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।
জানা যায়, কুলাউড়ায় নির্বাচনী জনসভা শেষে হেলিকপটারযোগে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যাবেন জামায়াত আমির।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া জামায়াতের সেক্রেটারি বেলাল আহমদ এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার হেলিকপটারযোগে জামায়াত আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। পরে দুপুর ২টার দিকে হেলিকপটারযোগে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় পৌঁছাবেন জামায়াত আমির। সেখানে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।