ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কুলাউড়ায় দীর্ঘ ৩০ বছর পর বিএনপির পুনরুত্থান

কুলাউড়ায় দীর্ঘ ৩০ বছর পর বিএনপির পুনরুত্থান

দীর্ঘ ত্রিশ বছর পর মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন পুনরুদ্ধার করেছে বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু। ১৪ হাজার ৯২৩ ভোট বেশি পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৩৮১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী এম সায়েদ আলী। তিনি দাঁড়িপাল্লার প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।

এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভা মিলে ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্রের সংখ্যা হলো ১০৪। মোট প্রদত্ত ভোট হলো ১ লাখ ৬৯ হাজার ৮১৯। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২১৮। বাতিল ভোট ৪ হাজার ৬০১। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬ দশমিক ৪ শতাংশ। এদিকে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৮৩ হাজার ৯৩০।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী হন। পরে ওই সংসদ বেশিদিন কার্যকর হয়নি। পরবর্তীতে ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনসহ পরবর্তী ছয়টি সংসদ নির্বাচনে টানা ৩০ বছরের মধ্যে দুইবার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টি, দুই বার স্বতন্ত্র ও একবার গণফোরামের এমপি নির্বাচিত হন।

কুলাউড়া,বিএনপি,পুনরুত্থান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত