ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে শপথের পর বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ

মৌলভীবাজারে শপথের পর বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ

মৌলভীবাজারে ধানের শীষের প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের শপথ গ্রহণের পরপরই নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে নেমেছেন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

সকালে শহরের কোর্ট রোড, পৌরসভা স্কুল এলাকা ও প্রেসক্লাব মোড়ে নিজ হাতে ব্যানার-ফেস্টুন অপসারণ করেন মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল। এ সময় তাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, নির্বাচন শেষ হয়েছে, এখন সময় শহরকে স্বাভাবিক ও পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনার।

অলিউর রহমান বলেন, “পর্যায়ক্রমে শহরের সব স্থানের নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে। আমরা শহরকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত রাখতে চাই।”

স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর এমন দায়িত্বশীল আচরণ নাগরিক শৃঙ্খলা ও সচেতনতার বার্তা বহন করে। শপথের পরপরই এ উদ্যোগকে অনেকে নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবেও আখ্যা দিয়েছেন।

নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ দ্রুত এগিয়ে চলছে।

ব্যানার-ফেস্টুন অপসারণ,বিএনপি,মৌলভীবাজারে শপথ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত