ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নিসচার প্রতিবেদন

ফেব্রুয়ারি মাসে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

ফেব্রুয়ারি মাসে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। ফেব্রুয়ারি মাসে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১১টি সড়ক দুর্ঘটনায় ১১ জন চালক ও ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ৯ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া ফেব্রুয়ারি মাসে নিহত ২৬ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

নিসচা,ফেব্রুয়ারি,সড়ক,সিলেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত