
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-১ সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু।
বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।