ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সাইকেলের ধাক্কা নিয়ে লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সাইকেলের ধাক্কা নিয়ে লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের লাখাই উপজেলায় রাস্তায় চলাচলের সময় গায়ে বাইসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী আবুল মিয়ার ভাতিজা বাইসাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যবসায়ী মহিউদ্দিন মিয়ার ছেলের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে দুই কিশোরের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে আবুল মিয়ার ভাই মন্নাফ মিয়াকে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়ে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মন্নাফ মিয়াকে উদ্ধার করে।

আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহত ২০,দুই পক্ষের সংঘর্ষ,সাইকেলের ধাক্কা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত