ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে বালুভর্তি ট্রাক আটক এবং ১৬শ’ লিটার ডিজেল জব্দ

মৌলভীবাজারে বালুভর্তি ট্রাক আটক এবং ১৬শ’ লিটার ডিজেল জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালুভর্তি ট্রাক আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে একই ইউনিয়নের চিতলিয়া এলাকা থেকে ১৬শ’ লিটার ডিজেল জব্দ করা হয়।

গত ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত এসব অভিযান পরিচালনা করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক আটক করা হয়। এ সময়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই রাতে আলিনগর ইউনিয়নের চিতলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হিরন এন্টারপ্রাইজ থেকে আট ড্রাম ভর্তি ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান দু’টি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারণে ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ধরনের সংবাদ পাওয়া গেলে অভিযান অব্যাহত থাকবে।

ডিজেল জব্দ,বালুভর্তি ট্রাক আটক,মৌলভীবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত