ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

শায়েস্তাগঞ্জে অসহায় নারীর ঘর মেরামতের জন্য টির উপহার

শায়েস্তাগঞ্জে অসহায় নারীর ঘর মেরামতের জন্য টির উপহার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামে অসহায় নারী মোছা. কাজল আক্তারকে ঘর মেরামতের জন্য টিন উপহার দেওয়া হয়েছে। ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম তালুকদার-এর উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন কাজল আক্তার। বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ায় তার বসবাস আরও কষ্টকর হয়ে ওঠে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বদরুল আলম তালুকদার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

রোববার বিকেলে তার পক্ষ থেকে কাজল আক্তারের ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টিন সরবরাহ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপহার পেয়ে কাজল আক্তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি খুব কষ্টে ছিলাম। ঘরটা বৃষ্টি হলেই ভেঙে পড়ার উপক্রম হতো। এই টিন পেয়ে এখন ঘরটা ঠিক করতে পারবো। আমি বদরুল আলম তালুকদারের জন্য দোয়া করি।”

এ বিষয়ে বদরুল আলম তালুকদার বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের সহায়তা অসহায় মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসে এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।

টিন উপহার,ঘর মেরামত,অসহায় নারী,শায়েস্তাগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত